মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫৩:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার আর নেই

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার আর নেই

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জ্যোতির্ময় সরকার ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালে ৩০তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন।

তার মৃত্যুতে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জ্যোতির্ময় সরকারের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জ্যোতির্ময় সরকারের মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।