রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:২৪:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

জামায়াতের দাবি: আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, ইউনূস সরকারকে সময় দেওয়া হোক

জামায়াতের দাবি: আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, ইউনূস সরকারকে সময় দেওয়া হোক

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে এবং দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। জামায়াতের এই দাবির পেছনে মূল কারণ হিসেবে তারা সাম্প্রতিক আন্দোলনে সরকারের দমন-পীড়ন ও গণহত্যাকে উল্লেখ করেছে।

 

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আওয়ামী লীগের মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, ছাত্র আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এর অর্থ হলো, আওয়ামী লীগ নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। বিশ্বের অনেক দেশেই এ ধরনের গণহত্যা চালানো দলকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।
 

তবে জামায়াতের আমির স্পষ্ট করে বলেছেন যে, তারা এখনো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেই। তবে ব্যক্তিগতভাবে অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
 

এদিকে, জামায়াত নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতি, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য সময় দেওয়ার পক্ষে মত দিয়েছে।