মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৭:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গরমে স্বস্তির খাবার

গরমে স্বস্তির খাবার

প্রচণ্ড গরমে নাকাল সবাই। এই গরমে টিকে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে কিছু খেতে মন চায় না। আবার খাবারের মাধ্যমেই শরীর ঠাণ্ডা করার পথ খোঁজেন অনেকে। সেজন্য খুঁজতে হবে একটি সহজ পথ। সফট ড্রিংক্স খেলে সাময়িক স্বস্তি মিললেও ডিহাইড্রেশন হয় বেশি। তাই গরমে প্রশান্তিদায়ক কিছু খাবার খেতে পারেন। 


দই চিড়া

গরমে একটি আরামদায়ক খাবার দই-চিড়া। দই-চিড়া খেলে পেটে ফাইবার যাবে এবং স্বাস্থ্যকরও হবে। আপনার হজমে সমস্যা হলে বা পেটের সমস্যা থাকলে এই খাবারটি গরমে আদর্শস্থানীয়।

গরমে স্বস্তির খাবার

দই ভাত

মিষ্টি দই দিয়ে ভাত খাওয়া যায় একথা কি জানতেন? একসময় দই দিয়ে ভাত খাওয়ার চল ছিল। শরৎচন্দ্রের উপন্যাসে এমন ঘটনা অহরহই দেখা যাবে। এমনকি আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়াবনামা'-তেও পাবেন। গরমে পেটের যেকোনো সমস্যার ক্ষেত্রে এটি দারুণ উপকারি। হজমশক্তি বাড়ানোর জন্য দই-ভাত খান। তবে দইটা দেখে কিনে নেবেন।

গরমে স্বস্তির খাবার — ছবি ২

বেলের শরবত

গরমে ঠাণ্ডা পানিতে বেল মিশিয়ে শরবত বানালে তৃপ্তির সঙ্গেই পান করা যায়। গলা শুকিয়ে যাওয়ার ভাবটা তো দূর হয়ই সঙ্গে শরীরও ভীষণ ঠাণ্ডা হয়।

গরমে স্বস্তির খাবার — ছবি ৩

ডাবের পানি

বাইরে সুযোগ পেলে কোক, পেপসি, স্প্রাইটের বদলে ডাব খুঁজুন। কচি একটি ডাব পান করলে চাঙা হয়ে উঠবেন নিমেষে। শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকবে এবং গরম কম অনুভূত হবে।

গরমে স্বস্তির খাবার — ছবি ৪