বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০০:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫ সিটিতে নৌকাপ্রত্যাশী ৪১ জন

৫ সিটিতে নৌকাপ্রত্যাশী ৪১ জন

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া সম্পন্ন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার (১২ এপ্রিল) শেষ দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে।

চার দিনের মোট হিসাবে দেখা যায়, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট―এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তিনজন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চারজন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাতজন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ইতিমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এ ছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি করপোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।