মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:১১:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বগুড়ায় এনআরবিসি ব্যাংকে সিন্দুক ভেঙে ৯ লাখেরও বেশি টাকা চুরি

বগুড়ায় এনআরবিসি ব্যাংকে সিন্দুক ভেঙে ৯ লাখেরও বেশি টাকা চুরি

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সিন্দুক ভেঙে ৯ লাখেরও বেশি টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে বগুড়া সদরের শাখারিয়া-পল্লীমঙ্গল হাট এলাকায় ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করে ব্যাংকের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লাখেরও বেশি টাকা সিন্দুকে রেখেই চলে যাই। পরে শুনি, সিন্দুক কেটে সব টাকা চুরি হয়ে গেছে।’ বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘বগুড়া সদরের শাখারিয়া-পল্লীমঙ্গল হাট এলাকায় দোতলা একটি ভবনের নিচে এনআরবিসি ব্যাংকের উপশাখা অফিস। আরেকপাশে একটি এনজিওর অফিস। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ির মালিক ৯৯৯-এ (হটলাইন নম্বর) কল করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছাদ দিয়ে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তাকর্মী নেই। পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।’