সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
 

আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এ টুর্নামেন্টে অংশ নিতে আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
 

যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের আসরে ‘এ’ গ্রুপে পড়েছে। তাদের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।
 

ম্যাচ সূচি
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে, ২৯ নভেম্বর, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর নেপালের মুখোমুখি হবে তারা। এরপর ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


এশিয়া কাপ সামনে রেখে গত ২১ নভেম্বর ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলটির নেতৃত্বে রয়েছেন আজিজুল হাকিম তামিম, সহ-অধিনায়ক জাওয়াদ আবরার।
 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য ও সাদ ইসলাম রাজিন।

 

দলের বাইরে আরও চারজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। তারা হলেন– কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।


এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অধিনায়ক আজিজুল হাকিম বলেন, "প্রস্তুতি খুব ভালো হয়েছে। তিন-চার মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করছি। ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের মধ্যে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, তাই শিরোপা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।"
 

এবারও শিরোপা ধরে রাখার জন্য লাল-সবুজের যোদ্ধারা আত্মবিশ্বাসী। তরুণদের এ সাফল্যের জন্য সবার দোয়া এবং সমর্থন কামনা করেছে দল।