রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি: ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি: ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার ভোরে এই তথ্য জানিয়েছেন।

 

নাহিদ ইসলামের মতে, ড. ইউনূস ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে এই দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আন্দোলনকারীরা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে চান এবং রাষ্ট্রপতির কাছে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

আন্দোলনকারীরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। তাদের মতে, তাদের আন্দোলনের মূল লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গঠন করা এবং তারা এই লক্ষ্য অর্জন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

 

এর আগে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।