রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শায়খ আহমদুল্লাহ উপদেষ্টা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন

শায়খ আহমদুল্লাহ উপদেষ্টা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। তবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে শায়খ আহমদুল্লাহ জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। তিনি সরকারের সফলতা কামনা করেন এবং দেশের সকল ধর্মের মানুষের ভালো ও নিরাপত্তার কামনা করেন।
 

তিনি আরও বলেন, আলেমদের প্রতিনিধি হিসেবে ড. আ ফ ম খালেদ হোসেনকে মনোনীত করা হয়েছে, যার জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।
 

অনেকের প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণ ব্যাখ্যা করে শায়খ আহমদুল্লাহ জানান, তার অযোগ্যতার কারণে তিনি এই প্রস্তাব গ্রহণ করতে পারেননি। তিনি জনগণের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞ।