মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০০:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফেসবুক পোস্টের মাধ্যমে ববিতে শিবির সভাপতির আত্মপ্রকাশ

ফেসবুক পোস্টের মাধ্যমে ববিতে শিবির সভাপতির আত্মপ্রকাশ

বরিশাল প্রতিনিধি:-

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবির প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার পরিচয় প্রকাশ করেন। ২০১১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটিই প্রথমবারের মতো শিবিরের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।
 

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, ববি শাখা শিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে আগামীকাল বুধবার থেকে দুইদিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হবে। এই আয়োজন উপলক্ষে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে সভাপতি হিসেবে পরিচয় দেন এবং জানান, খুব শিগগিরই সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, আমিনুল এতদিন শিবির কর্মী হিসেবে পরিচিত থাকলেও প্রকাশ্যে কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি। তবে মঙ্গলবারের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয় প্রকাশ করলেন।
 

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার উন্মুক্ত ক্ষেত্র। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে এতদিন প্রকাশ্যে আসতে পারিনি।”