মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সেলফী পরিবহনের চাপায় প্রাণ গেল শিশুর, আটক ৭ বাস

সেলফী পরিবহনের চাপায় প্রাণ গেল শিশুর, আটক ৭ বাস

 সেলফী পরিবহনের চাপায় তাওহীদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সেলফী পরিবহনসহ আরও সাতটি বাস আটকে রেখেছেন।

 

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা লাঙল মোড় এলাকায় আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।   

নিহত তাওহীদ পাবনা জেলার সাথিয়া থানার ফকিরপাড়া এলাকার মোস্তফার ছেলে। পরীক্ষা শেষে বাবা-মায়ের কাছে সাভারে বেড়াতে যাওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। শিশুটির বাবা-মা সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেননিহতের পরিবারের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে স্কুল বন্ধ দেয় তাওহীদের। তাই শনিবার সকালে গ্রাম থেকে সাভারের উদ্দেশ্যে রওনা করে শিশু তাওহীদসহ পরিবারের আরও তিনজন। তারা রাত ১১টার দিকে গাড়ি থেকে নেমে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে মা শাপলার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় আরিচাগামী একটি সেলফী পরিবহনের বাস শিশু তাওহীদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। 

এদিকে চাপা দিয়ে শিশু নিহতের ঘটনায় সেলফী পরিবহনসহ অন্যান্য পরিবহনের সাতটি বাস আটকে রেখেছে উত্তেজিত জনতা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসগুলো আটক রয়েছে। 

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খালেক বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর উত্তেজিত জনতা ৬ থেকে ৭টি বাস আটক করেছে। স্থানীয়রা বলছে সেলফী পরিবহনের বাস তাকে চাপা দিয়েছে। কিন্তু  আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।