রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৪:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বিএফআইইউ’র তদন্তে পলক দম্পতির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

বিএফআইইউ’র তদন্তে পলক দম্পতির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে। অস্বাভাবিক লেনদেনের তদন্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সরকার পরিবর্তনের পর থেকে বিএফআইউ একাধিক প্রভাবশালী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তার স্ত্রী শারমিন মুশতারীর অ্যাকাউন্টও স্থগিত করা হয়।
 

বিএফআইউ’র চিঠিতে বলা হয়েছে, পলক দম্পতির ব্যক্তিগত এবং পরিবারের সদস্যদের নামে থাকা সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করতে হবে। এছাড়া, স্থগিতকৃত অ্যাকাউন্ট সংক্রান্ত সব তথ্য, যেমন- অ্যাকাউন্ট খোলার ফরম, কেওয়াইসি তথ্য, লেনদেনের বিবরণী আগামী ৫ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে জমা দিতে হবে।
 

এদিকে, আওয়ামী লীগ নেতা এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী এবং সন্তানের ব্যাংক হিসাবের তথ্যও বিএফআইউ তলব করেছে।