বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন মতিয়া চৌধুরী

নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন মতিয়া চৌধুরী

নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, বিএনপিকে বলবো, কিছুদিন পরে নির্বাচন, ট্রাই ইউর লাক, আসেন ভাগ্য পরীক্ষা করেন। নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন। জনপ্রিয়তা যাচাই করুন।

শনিবার (২২ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য, হত্যা-ষড়ডন্ত্র, অপরাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যৌথ ভাবে এ সমাবেশের আয়োজন করে।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিএনপি আজও শান্তি বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে। তারা নানা ভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপির বিদেশ নির্ভর রাজনীতির সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, মুরব্বিদের ভরসা করে লাভ নেই, কেউ জামিনদার হবে না। তারা নিজেরাই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।