মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিলানী (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জিলানী পেশায় একজন রিকশাচালক। গুলি তার তলপেটে লাগায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
 

গুলিবিদ্ধ জিলানীর মেয়ে শেফালী আক্তার জানান, তাদের বাসা উলন এলাকায়। ঘটনার সময় তার বাবা বাসার সামনেই অবস্থান করছিলেন। হঠাৎ গুলি এসে তার তলপেটে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
 

এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মো. সেলিম জানান, উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একজন পথচারী গুলিবিদ্ধ হন। পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।