সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ বিজ্ঞপ্তি

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে কমিউনিকেশনস বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সাংবাদিকতা/সোশ্যাল স্টাডিজ/ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান আর্কিটেকচার, অ্যাপ্রোচ অ্যান্ড টুলস বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। শিক্ষা, জরুরি শিক্ষা ও শিশু সুরক্ষা নিয়ে জানাশোনা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। স্টোরি লেখা, প্রতিবেদন লেখা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ডিজাইন ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তবে কক্সবাজার বা চট্টগ্রামের স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।


চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ৯৭,৭৩০ টাকা। এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, গোষ্ঠীবিমা ও বার্ষিক মেডিকেল চেকআপসহ অন্যান্য সুবিধা আছে।


আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৩।