সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২০:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ

ঢাকায় ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ

ঢাকায় আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) জামায়াতে ইসলামী এক মহাসমাবেশের আয়োজন করছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
 

মহাসমাবেশটি দুপুর ১২টায় শুরু হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা সোমবার (২২ ডিসেম্বর) রাতে সমন্বয় সভা করে কর্মসূচি সফল করার প্রস্তুতি শুরু করেছেন।
 

জামায়াতের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশের সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করতে হবে। এই দুটি দাবি পূরণ না হলে নির্বাচন প্রক্রিয়ায় সমান সুযোগ (‘লেভেল প্লেয়িং ফিল্ড’) নিশ্চিত করা সম্ভব হবে না।”
 

সূত্রে জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন এবং তৃণমূল পর্যায়ে প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু হয়েছে।