মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মহাখালী বাস টার্মিনালে শ্রমিকদের রাস্তা অবরোধ

মহাখালী বাস টার্মিনালে শ্রমিকদের রাস্তা অবরোধ

ঢাকা প্রেস নিউজ

 

মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা পরিবহন শ্রমিকরা অবরোধ করেন এক বাসচালককে মারধর এবং ট্রাফিক পুলিশের করা মামলার প্রতিবাদে।
 

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত চলা এই অবরোধের ফলে শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ এবং তেজগাঁও থানার পুলিশের অনুরোধে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন।
 

তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোড এলাকায় দেখা যায়, বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে যানবাহন বাঁ দিকে ঘুরতে পারলেও সামনে যানজট ছিল। ডান দিকে মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তা পুরোপুরি বন্ধ ছিল। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনেও যান চলাচল স্থবির হয়ে যায়।
 

মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুল মালেক বলেন, “মহাখালী সিগন্যালে ময়মনসিংহের হালুয়াঘাট আলম এশিয়া পরিবহনের একজন চালককে এক ট্রাফিক সার্জেন্ট মারধর করেছেন। আহত ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদেই শ্রমিকরা রাস্তা অবরোধ করে।”
 

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহিদী বলেন, “একজন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। তিনি সড়কে বাস থামিয়ে যাত্রী উঠাচ্ছিলেন, যা অন্যান্য যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ কারণে ট্রাফিক সার্জেন্ট মামলা দেন। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি। পরে শ্রমিকদের জনভোগান্তির বিষয়টি বিবেচনায় সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়, এবং তারা তা মেনে নেয়। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।”