বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৯:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত -২

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত -২

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।
 

রবিবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
 

এর আগে একইদিন সকালে উপজেলায় এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সকাল ৭টার দিকে উপজেলার বনফুল হোটেল এলাকায় এবং একইদিন ভোরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহতের মধ্যে লুকাস মুরমু (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির চামগাড়ী এলাকার হোপনা মুরমুরে ছেলে।
 

অপরদিকে, দুর্ঘটনায় নিহত নারীর মাথা পিষ্ট হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ- দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী অজ্ঞাতনামা একটি ট্রাক লুকাস মুরমুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান লুকাস মুরমু।
 

অন্যদিকে, একইদিন এ ঘটনার আগে ভোরে শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাতনামা অপর একটি ট্রাক অজ্ঞাতনামা এক নারীকে চাপা দেয়। এতে ওই নারীও ঘটনাস্থলেই মারা যান।
 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাস্তা পারাপারের সময় পৃথক দুটি ট্রাকচাপায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লুকাস মুরমু’র মরদেহ তার স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।