শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৬:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

অবশেষে ভারতীয় হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

অবশেষে ভারতীয় হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

ভারতীয় হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে প্রায় এক মাস পর সচল হয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটটি। শুক্রবার ( ০৬ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে ওয়েবসাইটটি সচল হয়। স্কুলটির সহকারী শিক্ষক রেমাউল ইসলাম ওয়েবসাইট চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অবশেষে ভারতীয় হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

 

এছাড়াও ওয়েবসাইট ঠিকানা https://www.kurigramgghs.edu.bd/- তে ব্রাউজ করে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে, যা শুক্রবার ( ০৬ সেপ্টেম্বর ) সন্ধ্যা পর্যন্ত সম্ভব হচ্ছিল না।

 

অবশেষে ভারতীয় হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট — ছবি ২

 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে স্কুলটির ওয়েবসাইট হ্যাক করে ভারতীয় হ্যাকার গ্রুপ। গত ৭ আগস্ট বিষয়টি শিক্ষক ও শিক্ষার্থীদের নজরে আসে। এ নিয়ে ওয়েবসাইটটি নির্মাতা প্রতিষ্ঠান পি-সফট করপোরেশনকে তাৎক্ষণিক অবহিত করে স্কুল কর্তৃপক্ষ। প্রায় এক মাস পর সাইটটি নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করলো আইটি প্রতিষ্ঠানটি।

 

অবশেষে ভারতীয় হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট — ছবি ৩

 

সাইটটির নিয়ন্ত্রণ নিয়ে ভারতীয় হ্যাকার গ্রুপ তাতে নিজেদের লোগোসহ লিখে রাখে "HACKED BY INDIAN CYBER DAYAN SQUAD"। শুধু তাই নয়, হ্যাকার গ্রুপটি ‘প্রতিশোধের’ ঘোষণা দিয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করে লিখে রাখে, "হ্যালো প্রিয় সরকার! তোমাদের কিছু লোকজন আমাদের ভারতীয় সাইবার স্পেস স্পর্শ করেছে, আমরা প্রতিশোধ নেবো। আমরা ভারতীয়। আমরা গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছি। ভারতীয়দের ঘাটতে এসো না।"

 

অবশেষে ভারতীয় হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট — ছবি ৪

 

ওয়েবসাইটটি পুনরুদ্ধার করে নিরাপত্তা হালনাগাদ করারও পরামর্শ দেয় তারা। একইসঙ্গে পরে সতর্ক থাকার কথাও জানায়।

 

সাইটটি ভারতীয় হ্যাকাররা হ্যাক করেছিল নিশ্চিত করে পি-সফট করপোরেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এগুলো ভারতীয় হ্যাকার গ্রুপের কাজ। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হাজারেরও বেশি সাইটে তারা সাইবার হামলা চালিয়েছে। এর মধ্যে আমাদের কোম্পানির প্রায় ৭০টি সাইট হ্যাক হয়েছিল। বেশির ভাগ ঠিক করা হয়েছে। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইটটিও শুক্রবার রাতে ঠিক করা হয়েছে। বর্তমানে সাইটটি সচল রয়েছে।’ 

 

ভারতীয় হ্যাকার গ্রুপ নিয়মিত বাংলাদেশে সাইবার হামলা চালায় বলেও জানান তিনি।

 

কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেমাউল ইসলাম বলেন, ‘প্রায় একমাস পর আমাদের স্কুলের ওয়েবসাইটটি সচল হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীলকে ওয়েবসাইটটি হালনাগাদ করার জন্য বলা হয়েছে।’