সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্মৃতিশক্তি ধরে রাখার উপায়

স্মৃতিশক্তি ধরে রাখার উপায়

স্মৃতিতে মরচে পড়া একটি পুরোনো কথা। তবে এখনকার ব্যস্ত জীবনে খুব সহজেই আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি লোপ পায়। বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত। খাদ্যাভ্যাসে পরিবর্তনের বিষয়টির পাশাপাশি ভালো কোনো ব্যায়ামের মাধ্যমে কি স্মৃতিশক্তি ভালো করা যায় কি-না এ নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। অনেকে মনে করেন ধ্যান করলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে। এটি ভুল ভাবনা নয়। তবে আরও কিছু ব্যায়াম রয়েছে যা করতে পারলেও মস্তিষ্কের ব্যায়াম হতে পারে। সেগুলো হচ্ছে—

 

বই পড়া
বই পড়লে আপনি টেক্সটের দিকে মনোযোগ দেবেন। এই মনোযোগ দেবেন বিধায় মস্তিষ্কের ব্যায়াম হয়। একটানা পড়তে গেলে অনেক সময় খেই হারানো স্বাভাবিক। তবে মস্তিষ্কে জোর খাটানো যাবে না। যেভাবে পড়তে ইচ্ছে করবে, যখন পড়তে ইচ্ছে করবে পড়বেন।

 

নিজের পছন্দের কাজ করুন
নিজের পছন্দের কাজ বেশি বেশি করার চেষ্টা করুন। নাচ, গান, কবিতা লেখা বা সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করুন। শখের কাজের ক্ষেত্রে কারও বাগান করতে ভালো লাগতে পারে। কাজ যাই হোক, মন ভালো থাকে, এমন কাজ বেশি করুন।

 

এখনই কৌতূহল হারাবেন না
কৌতূহল মরে যেতে দেবেন না। বয়স বাড়লে অনেক সময় কৌতূহলী মনটা নষ্ট হয়ে যায়। তাতে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। তা ছাড়া কৌতূহল মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। মস্তিষ্কের ব্যায়াম হয়।

 

গান গাইবেন
গান গাওয়া কিংবা কবিতা আবৃত্তি করুন। কথা ভুলে গেলেও অসুবিধা নেই। মনে করার চেষ্টা করুন। মস্তিষ্কের এই ব্যায়ামে মানসিক চাপ কমবে। স্মৃতিশক্তি বাড়বে। তবে এটি দীর্ঘ অনুশীলন। নিয়মিত করতে লাগে। এক দিন-দু’দিন করলে হবে না। একটানা করে যেতে হবে।