মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় আউয়াল সরকার (৫৬) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আউয়াল সরকার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের বাসিন্দা। তিনি মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসরের পর গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে মোটরসাইকেলে করে গাইবান্ধা শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আউয়াল সরকার। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।