বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

বাংলাদেশ পুলিশের এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৫: চূড়ান্ত ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৫৯৯ জন

বাংলাদেশ পুলিশের এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৫: চূড়ান্ত ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৫৯৯ জন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-



বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট ৫৯৯ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মেধাভিত্তিতে ৫৬৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩০ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ২ জন এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ জন প্রার্থী রয়েছেন।


বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর

বাংলাদেশ পুলিশের এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৫: চূড়ান্ত ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৫৯৯ জন


 

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।