বাঙালী নারীরা অনেকেই সাজুগুজু করতে খুব পছন্দ করে থাকেন। কিন্তু দিনশেষে কাজ থেকে ফিরে ক্লান্তি বা শুধু ভুলে যাওয়া যাই হোক না কেন মেকআপ না তোলার অনীহায় ঘুমিয়ে পড়ার প্রবণতা আমাদের অনেকের মাঝেই রয়েছে। কেননা আপনি যখন ঘুমিয়ে পড়ার জন্য যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েন তখন মেকআপ তুলে ফেলার চিন্তাভাবনা একটি বিশাল কাজ বলে মনে হয়। সাধারণভাবে ক্ষতিকারক বলে মনে না হলেও এটি ত্বকের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ক্ষতি করে থাকে। এটি কী ক্ষতি করে এবং এটি কতটা গুরুতর আসুন জেনে নেই:







