সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু সাইদ চাঁদের

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু সাইদ চাঁদের

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট, রাজশাহী:-


 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, “আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, এটি কেবল আমার নয়—চারঘাট-বাঘার সকল মানুষের মনোনয়ন। আগামী নির্বাচন হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন। তাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
 

মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় শলুয়া ইউনিয়নের মাড়িয়া ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল।
 

আবু সাইদ চাঁদ বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে অনেকেই মনোনয়ন চাইবেন—এটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত দল একজনকেই প্রার্থী হিসেবে বেছে নেয়, এটিও দলের নিয়মিত প্রক্রিয়া। যারা মনোনয়ন চেয়েছিলেন, তারাও আমাদের দলের মূল্যবান নেতা। আমি তাদের প্রতি আহ্বান জানাই—আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করি।”
 

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলতে হবে। পাশাপাশি ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালনের প্রস্তুতি নিতে হবে।”
 

আবু সাইদ চাঁদ বলেন, “ধানের শীষ হলো আশা, অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আমি চাই, জনগণের ভোটের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক।”
 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবলু হোসেন, চারঘাট পৌরসভা বিএনপির সভাপতি মোমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা জিল্লুর রহমান, বিএনপি নেতা সোহানুর রহমান আন্দোলন প্রমুখ।