রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৫:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

হাইকোর্টের কঠোর সমালোচনা: হেলিকপ্টার থেকে গুলি করা ঘটনায় অপরাধী সকল

হাইকোর্টের কঠোর সমালোচনা: হেলিকপ্টার থেকে গুলি করা ঘটনায় অপরাধী সকল

ঢাকা প্রেস নিউজ
কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করা ঘটনায় বিচার বিভাগের তীব্র প্রতিক্রিয়া..........


 

কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করা ঘটনায় হাইকোর্ট কঠোর সমালোচনা করেছেন। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, "যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী। বলা যায় আমরা যারা এই সিস্টেমের সঙ্গে ছিলাম তারা সবাই অপরাধী।"

বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছে বলে উল্লেখ করে হাইকোর্ট এ বিষয়ে তদন্ত চেয়ে করা রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) ধার্য করেছেন।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দায়ের করা রিটে নিহত ৯ শিশুর বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়েছে। পরবর্তীতে যদি অন্য কোন শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে।

এর আগে গত ১ আগস্ট বিভিন্ন পত্র-পত্রিকার অংশ-বিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করা হলে, ৪ আগস্ট একটি বেঞ্চ শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। যদিও পরে সেই বেঞ্চে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি শুরু হলে, তা সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের এই মন্তব্য এবং রিটের আদেশ কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।