বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার রাজাপুর পূর্ণকলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত দুই শিশু হলো— মো. মিন্টু হোসেনের ছেলে আরাফাত (১১) এবং রাজু আহমেদের ছেলে নূর মোহাম্মদ (১০)। তারা প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল।
 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় আরাফাতের নানা জানান, তিনি দুই শিশুকে পুকুরের পাশে খেলতে দেখেছিলেন। পরে ধারণা করা হয়, তারা পুকুরে পড়ে যেতে পারে।
 

এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে পানির নিচ থেকে উদ্ধার করেন। দ্রুত তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অবগত হয়েছেন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।