মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৮:০৩:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

লাশ আনতে গিয়ে দুই ট্রলারে সংঘর্ষ, নিখোঁজের ১১ ঘণ্টার পর একজনের লাশ উদ্ধার

লাশ আনতে গিয়ে দুই ট্রলারে সংঘর্ষ, নিখোঁজের ১১ ঘণ্টার পর একজনের লাশ উদ্ধার

বাড়ির পাশের এক ব্যক্তির লাশ আনতে ট্রলার নিয়ে গিয়েছিলেন ব্যবসায়ী আবদুস ছালামসহ এলাকার সাতজন। রাতের অন্ধাকারে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রলারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ব্যবসায়ী আবদুস ছালাম। নিখোঁজের ১১ ঘণ্টা পর আজ বুধবার সকাল ৬টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ছালামের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দক্ষিণ চরবিশ্বাস এলাকায় ট্রলার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আবদুস ছালামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চর বিশ্বাস গ্রামে। তিনি এলাকায় ডেকোরেটরের ব্যবসা করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সায়েম গাজী বলেন, নিখোঁজ ছালামের সন্ধানে গতকাল সারা রাত তেঁতুলিয়া নদীতে খোঁজার পর আজ সকাল ছয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

ট্রলারের যাত্রী শাহীন হাওলাদার বলেন, এলাকার ব্যবসায়ী আনসার ব্যাপারী (৭০) ঢাকায় মারা গেছেন। তাঁর লাশ গলাচিপার পানপট্টি এলাকা থেকে আনার জন্য আবদুস ছালামসহ তাঁরা সাতজন ট্রলারে রওনা হন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে ট্রলারটি তেঁতুলিয়া নদী অতিক্রম করার সময় টিসিবির পণ্যবোঝাই একটি ট্রলারের সঙ্গে তাঁদের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁদের ট্রলারটি ডুবে যায়। তাঁরা ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও আবদুস ছালাম নিখোঁজ হন। পরে আজ সকালে তাঁর লাশ পাওয়া গেছে।

টিসিবির পণ্যের ডিলারের প্রতিনিধি মাসুম মৃধা বলেন, তাঁদের ট্রলারে চরবিশ্বাস ইউনিয়নের টিসিবির পণ্য ছিল। তাঁরা চরবিশ্বাসে যাচ্ছিলেন। রাতে কুয়াশার কারণে দুটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান বলেন, নিখোঁজ ছালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।