বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

রাজউকের মোবাইল কোর্ট অভিযান: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৪ লাখ টাকা

রাজউকের মোবাইল কোর্ট অভিযান: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৪ লাখ টাকা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

২৭ এপ্রিল ২০২৫, রবিবার, রাজধানীর উত্তরখান, বালুরমাঠ এবং কেরানীগঞ্জের লেকসিটি মেইনরোড এলাকায় রাজউকের দুটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ২২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ২৪টি মিটার জব্দ এবং সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 

কেরানীগঞ্জের লেকসিটি মেইনরোড, জান্নাতবাগ মেইনরোড এবং ঘাটারচর এলাকায় রাজউকের জোন ৫/২-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা তাহমিনা পারভিন। এখানে ১৮টি নির্মাণাধীন ভবনে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের প্রমাণ মেলে। ফলে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ২০টি মিটার জব্দ করা হয়। এ ছাড়া, রাজউকের অনুমোদিত নকশা ব্যতিরেকে নির্মিত অংশসমূহ অপসারণ এবং ভবন মালিকদের কাছ থেকে ভবিষ্যতে নকশা লঙ্ঘন না করার শর্তে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। অভিযানে মালিকদের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।


অভিযানে রাজউকের অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার মোঃ কাওছার আহমেদ, প্রধান ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ লিটন সরকারের নেতৃত্বে জোন ২/১-এর আওতাধীন মাস্টারপাড়া, বালুরমাঠ ও হেলাল মার্কেট এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এখানে ৬টি নির্মাণাধীন ভবনের মধ্যে ৪টি ভবনে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৪টি মিটার জব্দ করা হয়। একই সাথে ব্যত্যয়কৃত অংশ অপসারণ ও ভবন মালিকদের নিকট থেকে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়। এই অভিযানে ভবন মালিকদের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
 

মোবাইল কোর্ট পরিচালনার সময় জোন ২/১-এর অথরাইজড অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।