রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৮:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের রাজারহাটের বাসিন্দা ও নদীবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন নদী আন্দোলনকারী এই সংগঠক। রবিবার (২৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট থানায় তিনি জিডি করেন।

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জিডি নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জিডি সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ আগস্ট) রাতে ০১৭২৮৯১১৭৩৪ নম্বর থেকে তুহিন ওয়াদুদের মুঠোফোনে কল করে জীবননাশের হুমকি দেন এক ব্যক্তি। ড. তুহিন ওয়াদুদ রবিবার রাজারহাট থানায় জীবননাশের হুমকিতে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।

 

ড. তুহিন ওয়াদুদ আশঙ্কা প্রকাশ করে জিডিতে উল্লেখ করেন, ‘হুমকিদাতা নিজের পরিচয় দেননি। হুমকিদাতা বলেছেন, আমার ও আমার পরিবারের সদস্যদের অস্তিত্ব শেষ করে দেবেন।’

 

জানতে চাইলে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘আমরা রাজারহাটে চাকিরপশার নদী সুরক্ষার দাবিতে কয়েকবছর ধরে আন্দোলন করে আসছি। আমি নিজে এই আন্দোলনের সমন্বয়ক। উচ্চ আদালতের নির্দেশনা আছে অবৈধ দখলদার উচ্ছেদের। সেকারণেই দখলদারদের পক্ষে কেউ এই হুমকি দিয়েছেন বলে ধারণা করছি। পুলিশ তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।’

 

প্রসঙ্গত, রাজারহাটের চাকিরপশার নদীর কয়েকটি মৌজা বিল শ্রেণিভুক্ত। নদীটির ২০০ একরের বেশি জায়গা অবৈধভাবে দখল হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, জাতীয় নদীরক্ষা কমিশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি দখলমুক্ত করে নদী উদ্ধারে আদালতের নির্দেশনা আছে। বর্তমান ওই কয়েকটি মৌজাভুক্ত জমির খাজনা গ্রহণ, খারিজ, বিক্রি বন্ধ আছে। জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে ১৪১ একর এলাকাকে মুক্ত জলাশয় ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দখল উচ্ছেদে জেলা প্রশাসন কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।