মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক: উপদেষ্টা আসিফ

মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক: উপদেষ্টা আসিফ

ঢাকা প্রেস নিউজ

 

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “এমন একটি গণহত্যা ঘটানোর পর মানুষ চায় না আওয়ামী লীগ তাদের নাম ও মতাদর্শ নিয়ে রাজনীতি করুক। এটি বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং দেশের জনগণ এটি নিয়ে উদ্বিগ্ন।”
 

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
 

আসিফ আরও বলেন, “৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আমরা দেখেছি, রিকশাওয়ালা সেজে তাদের নেতাকর্মীরা নেমেছে এবং পরে বিভিন্ন এমপির সাথে তাদের ছবি পাওয়া গেছে। ৫ আগস্টের পর থেকেই এমন উস্কানির পরিস্থিতি তৈরি হচ্ছে।”
 

ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এমন অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ বলেন, “আওয়ামী লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তবে তারা সফল হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে, এবং আশা করছি, এমন বিশৃঙ্খলা তৈরি হবে না।”
 

আজ সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শন করেন। এ সময় তারা পূজা আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
 

এ সময় উপদেষ্টাদের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।
 

জগন্নাথ হল প্রশাসনের মতে, এ বছর ৭২টি বিভাগের শিক্ষার্থীরা ৭২টি পূজা মন্ডপ স্থাপন করেছেন।প্রতিবছরের মতো এবারও চারুকলা অনুষদ প্রাঙ্গণে কর্ক শিট, বাঁশ ও অন্যান্য উপকরণ দিয়ে বিশাল আকারের একটি স্বরস্বতী প্রতিমা স্থাপন করা হয়েছে।
 

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি মেয়েদের হলে পূজার আয়োজন করা হয়েছে: রোকেয়া হল, শামসুন্নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এবং কবি সুফিয়া কামাল হল।