মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৮:০৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরো নামতে পারে

দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরো নামতে পারে
  • দেশের বিভিন্ন জায়গায় আট ডিগ্রির নিচে নেমে এসেছে তাপমাত্রা।

  • শীতের প্রকোপ বাড়িয়ে তাপমাত্রা আরো নামতে পারে।

  • দুইদিনের মধ্যে হতে পারে বৃষ্টিও।

আবহাওয়া অধিদপ্তরের সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরো নামতে পারে। সোমবার রাতে তাপমাত্রা আরো এক থেকে দুই ডিগ্রি নেমে যেতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও নওগাঁর বদলগাছিতে। দুই জায়গাতেই নেমেছে ৮ দশমিক ১ ডিগ্রিতে। আর ঢাকায় তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ১ ডিগ্রিতে।

দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আরো কয়েকদিন তা চলমান থাকতে পারে পূর্বাভাসে জানানো হয়েছে।

এসব জেলার মধ্যে রয়েছে- যশোর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা।

এদিকে বুধবার দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বিভাগগুলো হলো- ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম।

এছাড়া মাঝরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশেই ঘন কুয়াশা থাকতে পরে, ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।