মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কারও শেল্টারেই এই রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা আর ঠাঁই পাবে না: ইয়াকুব আলী

কারও শেল্টারেই এই রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা আর ঠাঁই পাবে না: ইয়াকুব আলী

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 

রূপগঞ্জের ভুলতা সাওঘাট এলাকায় চাঁদাবাজি ও আওয়ামী লীগ এর আগ্রাসন রোধে মানববন্ধন করেছে ছাত্র নেতারা। সোমবার বেলা ১১টায় উপজেলাস্থ সাওঘাট সংলগ্ন বিসমিল্লাহ আড়ত এর সামনে প্রতিবাদ সভাটির আয়োজন করা হয়।
 

জনসভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ ইয়াকুব আলী প্রধান।ইয়াকুব আলী তার বক্তব্যে বলেন, চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই এবং আওয়ামী সন্ত্রাসীদের শক্ত হাতে প্রতিহত করতে চাই। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি।
 

মাছুদ রানা নামের আরেক বিএনপি কর্মী তার বক্তব্যে বলেন, আমরা চাঁদাবাজ থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।যদি শাওঘাটের কোন ব্যাবসায়ী বা কোন ব্যাক্তির কাছে কেই চাঁদাবাজি করে তবে সেই ভুক্তভোগীকে আহবান করবো আপনার নাম গোপন করে সঠিক তথ্য প্রমাণ সহ প্রশাসনকে অবগত করবেন।

উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন শাওঘাট, গাউছিয়া ব্যাবসায়ী মহল সহ মিল কারখানার শ্রমিক বৃন্দ।