সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাঁচা আমের শরবত: গরমের তীব্রতা কমাতে তৃপ্তির পানীয়

কাঁচা আমের শরবত: গরমের তীব্রতা কমাতে তৃপ্তির পানীয়

পর্যাপ্ত পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে এখন। কাঁচা আম খেতে ভীষণ টক হওয়ায় এই ফলকে অনেকেই কাঁচা খেতে পছন্দ করেন না।  আবার অনেকে টুকটাক পছন্দ করে থাকেন।  কাঁচা আমে রয়েছে পটাশিয়াম, ক্যালোরি, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ইত্যাদি। ক্যারোটিন ও ভিটামিনে সমৃদ্ধ কাঁচা আম ভিটামিন বি ১ ও ভিটামিন বি ২ সমৃদ্ধ। তাই গরম থেকে মুক্তি পেতে এবং মানসিক দুশ্চিন্তা এড়াতে বেছে নিতে পারেন কাঁচা আমের শরবত।


যারা কাঁচা আম খেতে পছন্দ করেন তাদের এই শরবত খেতে ভীষণ ভালো লাগবে। শিশু থেকে বয়স্ক যেকোনো বয়সী এই খাবারকে ডায়েট লিস্টে রাখতে পারেন। পানিশূন্যতা দূর করার পাশাপাশি অবসাদ দূর করতে গরমে এই পানীয়কে সঙ্গী করে নিতে পারেন। সপ্তাহে তিন দিন এই পানীয় পান করার অভ্যাসে আপনার ত্বক ঔজ্জ্বল্য ছড়াবে আগের চেয়ে একটু বেশিই।


 
উপকরণ

কাঁচা আমের শরবত তৈরি করতে আপনার প্রয়োজন হবে কাঁচা আমের কুচি ২ কাপ, ৩ চামচ চিনি, ২ টেবিল চামচ পুদিনা পাতা পেস্ট, ১/২ চা চামচ বিট লবণ, জিরার গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচা মরিচ পেস্ট ১/৬ চা চামচ, ১ চিমটি গোলমরিচের গুঁড়া, ২ টেবিল চামচ লেবুর রস, লবণ পরিমাণমতো, পানি ৪ গ্লাস।

 

প্রণালি

বাড়িতে এই শরবত তৈরি করতে প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন। কাঁচা আম কুচি করা হয়ে গেলে ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তৈরি করা ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। হালকা ঠান্ডার পরিবর্তে যদি আরও একটু বেশি ঠান্ডা খেতে চাইলে এতে আইস কিউব যোগ করতে পারেন।