রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ড. ইউনূস দেশে ফিরে, নতুন সরকার গঠনের পথে

ড. ইউনূস দেশে ফিরে, নতুন সরকার গঠনের পথে

ঢাকা প্রেস নিউজ


নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। প্যারিসে চিকিৎসা শেষ করে তিনি দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

দেশে ফিরেই ড. ইউনূস একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। গণবিক্ষোভের জেরে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে পড়ায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার মাধ্যমে ড. ইউনূসকে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
 

এদিকে, নিজের ফেসবুক পেজে ড. ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। তিনি সকলকে শান্ত থাকতে এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।