বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

সীতাকুণ্ডে ৬ ঘন্টার মধ্যে পৃথক দুই দূর্ঘটনায় দুইজন নিহত

সীতাকুণ্ডে ৬ ঘন্টার মধ্যে পৃথক দুই দূর্ঘটনায় দুইজন নিহত

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-

 

চট্টগ্রাম সীতাকুণ্ডে পৃথক দুটি দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের বাড়ী চন্দনাইশ ও কক্সবাজার  পেকুয়া উপজেলায় বলে জানা গেছে।
 

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন প্রতিনিধি কে জানায়,আজ শুক্রবার ভোর ৫ টায় উপজেলার মসজিদ্দা  ইলিয়াছ পেট্রোল পাম্পের সামনে চা দোকানে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ঢোকে পড়ে। এতে দোকানে থাকা রাকিব (১৭) নামে এক কিশোর গাড়ির পাচায় প্রাণ হারায়। নিহত রাকিবের বাড়ি চন্দনাইশ উপজেলা বলে জানা গেছে।সে এখানে শ্রমিকের কাজ করতো।কুমিরা ফায়ার সার্ভিস গাড়িটি সরিয়ে চাপা পড়ে রাকিবের লাশ উদ্ধার করেন।
 

অপরদিকে শুক্রবার দুপুর ১২ টায়  সরোয়ার আলম (৩৬) নামে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় লোহা বোঝাই আরেকটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়,এতে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। নিহত সরোয়ারের বাড়ী কক্সবাজার জেলার পেকুয়া  উপজেলা বলে জানা গেছে। সে ইউনিটেক্স স্প্রিরিং সুতা কারখানায় কাজ করতেন।

হাইওয়ে পুলিশ মৃতদেহ দুটিরই সুরতহাল করে মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে পৃথক দুটি মামলা হবে।