সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতেই দলটির শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবে।
 

আজ বুধবার বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করবে।
 

প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
 

বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।