শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় বিএনপি সমর্থকদের অন্তত ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

কীভাবে সংঘর্ষের সূত্রপাত....
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের জামায়াত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়। ওই মামলার প্রসঙ্গ টেনে ১৩ মার্চ বিএনপি সমর্থিত হৃদয় নামে এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দেন। এই পোস্টকে কেন্দ্র করে ১৬ মার্চ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রথম দফায় মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য সোমবার রাতে একটি বৈঠকের আয়োজন করা হয়, যেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ লোক উপস্থিত ছিলেন।

 

সংঘর্ষের বিবরণ....
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকে সমঝোতার বদলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এতে জামায়াতের ৮ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে কুমিল্লা সদর হাসপাতালে, তিনজনকে ফেনী হাসপাতালে এবং চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে, বিএনপির ৭ থেকে ৮ জন কর্মী আহত হন।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা.....
সংঘর্ষের পর সেনাবাহিনীর টহল দল গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত একজনকে চৌদ্দগ্রাম হাসপাতালে পাঠানো হয়, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

বিএনপি কর্মীদের অভিযোগ, সংঘর্ষ চলাকালে জামায়াতের কর্মীরা তাদের প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
 

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। উভয় পক্ষের লোকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।"