শীতের তীব্রতায় জয়পুরহাটে স্কুল বন্ধ
প্রকাশ: 
জয়পুরহাটে শীতের তীব্রতায় আজ রোববার ও আগামীকাল সোমবার সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রাজশাহী অঞ্চলের নির্দেশনায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শীতের তীব্রতায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।