মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

আইএফআইসি ব্যাংকে সিআরআইয়ের নামে ৩৫ কোটি টাকার এফডিআর

আইএফআইসি ব্যাংকে সিআরআইয়ের নামে ৩৫ কোটি টাকার এফডিআর

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর কোনো অফিস খুঁজে পায়নি। তবে, সিআরআইয়ের নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।
 

মঙ্গলবার, দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। তিনি বলেন, "বিভিন্ন সূত্রে আমরা দুটি ঠিকানা পেয়েছি। সে অনুযায়ী ধানমন্ডি-৩২ এর আওয়ামী লীগের কার্যালয় ও ৬/এ রোডে অভিযান চালিয়েও সিআরআইয়ের অফিসের কোনো খোঁজ পাইনি।"
 

এদিকে, দুদক মহাপরিচালক আখতার হোসেন জানান, তদন্তে সিআরআইয়ের নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর থাকার বিষয়টি সামনে এসেছে। এছাড়াও, সোনালী ব্যাংকের লেনদেনের রেকর্ডও পাওয়া গেছে।
 

তিনি বলেন, "সিআরআইয়ের পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এর ভিত্তিতেই অভিযান চালানো হয়।"
 

অভিযান চলাকালীন, ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং সোনালী ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইয়ের ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করা হয়েছে।
 

আখতার হোসেন আরও জানান, সিআরআইয়ের ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ রয়েছেন। তবে, এনফোর্সমেন্ট টিম সিআরআই অফিস পরিদর্শন করে সেটি বন্ধ পাওয়া যায়।