রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৯:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান শামীম জানিয়েছেন, নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগ রয়েছে।
 

উল্লেখ্য, গত মঙ্গলবার জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।