মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ৫০ হাজার ২৮০ ব্যাগ স্যালাইন এসেছে ভারত থেকে

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ৫০ হাজার ২৮০ ব্যাগ স্যালাইন এসেছে ভারত থেকে

দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৫০ হাজার ২৮০ ব্যাগ স্যালাইন আমদানি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় এই আমদানির স্যালাইন বেনাপোল বন্দরে আসে। এ নিয়ে ৬টি চালানে ঢাকার জাস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন আমদানি করেছে। এভাবে প্রথম দফায় পর্যায়ক্রমে সাত লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করা হবে বলে জানা গেছে।

স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন। রপ্তানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। আমদানি করা প্রতি ব্যাগ স্যালাইনের ক্রয় মূল্য পড়েছে ৬১ টাকা ৩৫ পয়সা। আমদানিকারকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সংকটের মুহূর্তে আমদানি করা স্যালাইন বড় ভূমিকা রাখবে।

মানুষ কম মূল্যে এ স্যালাইন কিনতে করতে পারবে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ভারত থেকে আমদানি করা স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন।