বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২১:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

ব্রিজ ভেঙে যাওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ,অটোচালক আহত।

ব্রিজ ভেঙে যাওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ,অটোচালক আহত।

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামে এলজিইডির একটি পুরোনো ব্রিজের মাঝখানে ভেঙে যাওয়ায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।বিগত কয়েক মাস পূর্বে ব্রিজের মাঝখানে ভেঙে যায়,। এ ঘটনার পর  থেকে কোম্পানিগঞ্জ ও মুরাদনগর  অভিমুখী এ সড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন। বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে সড়কটিতে। কয়েক মাস ধরে এ অবস্থায় চললেও সংস্কার করা হয়নি ব্রিজটি। গত সোমবার ২২ডিসেম্বর এ একটি অটোরিকশা ব্রিজ ভেঙ্গে খালে পরলে এলাকা বাসী সিএনজি যোগ হাসপাতালে পাঠায়, বর্তমানে দেবিদ্বার উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
 

জানা গেছে, প্রায় ২৮বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। দুই বছর আগে ব্রিজটির মধ্যভাগ ভেঙে গেলে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সেটি মেরামত করেন।
 

স্থানীয়রা জানান, বাইড়া থেকে এ সড়ক হয়ে আমরা দুইড়া জামালপুর অনন্তপুর পূর্ব ঘোড়াশাল মহেশপুর,মালিপাড়া,পূর্ব ধৈইর, নবিয়াবাদ গ্রামসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করলেও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছিল, এখন সকল যানবাহন বন্ধ। এ বিষয়ে আমি ইউএনও  সাহেবের সাথে যোগাযোগ করেছি, গত সোমবার ইন্জিনিয়ার আসছিল, আগামী কাল মঙ্গলবার থেকে ব্রিজটি মেরামতের কাজ শুরু করবো, দ্রুত ব্রিজটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করবো। এ ব্রিজের স্থানে নতুন ব্রিজ নির্মাণের আশ্বস্ত দেন তিনি। 
 

এ ব্যাপারে মুরাদনগর  উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী জানান,,এ বিষয়ে শুনেছি, ঐ স্থানে লোক গেছে, আগামী কাল মঙ্গলবার থেকে রিপিয়ারিং এর কাজ শুরু করবো,পুরোনো কিছু ব্রিজের স্থলে নতুন করে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো আছে। জনদুর্ভোগ এড়াতে আপাতত জেলা কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে উপজেলা পরিষদ থেকে ব্রিজটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।।