মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:১১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ফুলবাড়ীর রেকর্ড তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি

ফুলবাড়ীর রেকর্ড তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্রতা বেড়ে চলছে। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি। ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা ক্রমেই বাড়িয়ে তুলছে। উপজেলার বিভিন্ন স্থানে উষ্ণতার খোঁজে অনেককে আগুন পোহাতে দেখা গেছে।

শীতের তীব্রতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছেন না। স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। দিনমজুররা কাজ হারিয়েছেন।

শীতের তীব্রতায় রোগব্যাধি বাড়ছে। ডায়রিয়া, নিউমােনিয়া, শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জীবন-জীবিকার তাগিদে নাটোর থেকে আসা বেঁদে সম্প্রদায়ের সদ্দার মোজাম্মেল হোসেন (৬৫) বলেন, ‌‘টানা দেড় সপ্তাহ ধরে চন্দ্রখানা এলাকায় পরিবার নিয়ে আছি। এ অঞ্চলে এতো ঠাণ্ডা আগে বুঝিনি। প্রচণ্ড ঠাণ্ডার কারণের কাজে বের হতে পারছি না। আমরা এখানে চারটি পরিবার প্রচণ্ড শীতে পলিথিন দিয়ে তাঁবু টাঙিয়ে আছি। তাবুর পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।’

উপজেলার বালারহাট বাজারের ভ্যান চালক জহুরুল হক বলেন, ‘যে ঠাণ্ডা পড়ছে, হাত-পা থর থর করে কাঁপছে। শীতে গত কয়েকদিন থেকে ক্ষ্যাপ মারতে (যাত্রী তুলতে) পারছি না। অনেক কষ্টে আছি।’

জানুয়ারি জুড়ে উপজেলায় ১০ ডিগ্রির নিচে থাকতে পারে জানিয়ে তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘সকাল নয়টার দিকে তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানুয়ারি জুড়েই তাপমাত্রা এমন থাকতে পারে।’