রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:০১:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

শুকনা খাবারের সংকট রাজধানীতে

শুকনা খাবারের সংকট রাজধানীতে

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে রাজধানীর কারওয়ান বাজারে শুকনা পণ্যের জোগান ব্যাহত হয়েছে। ফলে বাজারে পণ্যের দাম বেড়েছে এবং ক্রেতাদের সামনে পণ্য সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার ব্যাপক চাহিদা থাকলেও বাজার পণ্যশূন্য।
বিক্রেতারা বলছেন, শুক্রবার রাত থেকেই বাজারে নেই শুকনা পণ্যের জোগান। শনিবার পণ্য না থাকায় বিক্রি বন্ধ।

 

ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৯ লাখ মানুষ। যদিও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ৩ হাজার ১৭৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।