বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আজ খালেদা জিয়ার

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আজ খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা জানার জন্য কয়েকটি টেস্টের স্যাম্পল দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) রিপোর্ট হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

এর আগে, বুধবার (৯ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।


খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং ওনার কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’

এর আগে, গত ১২ জুন এই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তখন পাঁচ দিন তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।