সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

জাতীয় ঐকমত্য কমিশন গঠন

জাতীয় ঐকমত্য কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
 

কমিশনের কার্যক্রম শুরুর তারিখ থেকে এটি ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। প্রধান উপদেষ্টার কার্যালয় কমিশনের সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।
 

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:

  • জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী
  • পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন
  • নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার
  • বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক
  • দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান
     

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন, সংবিধান এবং দুর্নীতি দমন সম্পর্কিত সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করা হবে। পাশাপাশি, জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে এই কমিশন।