মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫৩:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আজ থেকে আবার চলবে বেনাপোল এক্সপ্রেস

আজ থেকে আবার চলবে বেনাপোল এক্সপ্রেস

বেনাপোল এক্সপ্রেস ট্রেন আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে আবারও চালু হচ্ছে। রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর থেকে বন্ধ রয়েছে এ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি। ওই রাতে ঢাকা থেকে বেনাপোলে আসার শিডিউল বাতিল করা হয়। তারপর থেকে বন্ধ রয়েছে। 
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হচ্ছে। বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও আজ ট্রেনটি চালু করা হবে বেনাপোল রেল স্টেশন থেকে। দুপুর পৌনে ১টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। রাত ১১টা ৪৫ মিনিটে আবার ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসবে। পৌঁছাবে পরের দিন সকাল ৭টায়।

গত শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত চারজন মারা গেছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০জন।