রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৮:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে নবজাতকের আগমন, জামায়াতের মানবিক সহযোগিতা

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে নবজাতকের আগমন, জামায়াতের মানবিক সহযোগিতা

ঢাকা প্রেস
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:-


নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত আশ্রয়কেন্দ্রে মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে এক গৃহবধূ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

 

নবজাতকের জননী মমতাজ বেগম, উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের সাতবাড়িয়া জাকেরের নতুন বাড়ির রবিন হোসেনের স্ত্রী। এই সুখবর পেয়ে, কাদরা ইউনিয়ন জামায়াতের কর্মকর্তারা বুধবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের পরিবারকে শুভেচ্ছা জানান এবং পোশাক, কম্বল, মশারি, মিষ্টিসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন।
 

এই অনুষ্ঠানে নোয়াখালী শহর জামায়াতের নেতা মাওলানা দীন মোহাম্মদ, কাদরা ইউনিয়ন সেক্রেটারি আবু শাকের মিয়াজী, স্থানীয় শফিকুল আলম শিপন, প্রবাসী তোফাজ্জল হোসেন রিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।