সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক জয় দেবর

লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক জয় দেবর

শেষ হলো ভারতের ভোট উৎসব। দীর্ঘ দেড় মাস ধরে চলা এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে কাল। এবার ভারতের লোকসভা নির্বাচনে ভোটের মাঠে লড়েছেন একাধিক তারকা। শেষ পর্যন্ত তাদের অনেকেই হেসেছেন বিজয়ের হাসি। আবার কারও তারকাখ্যাতি কাজে লাগেনি, হেরেছেন ভোটে। তবে টলিউডের সুপারস্টার দেব এবারও ভোটের মাঠে মন জয় করেছেন সবার। ফলাফল, টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয় পেলেন এই তারকা।


কলকাতা তথা পশ্চিমঙ্গের মানুষের কাছে কাছে তিনি রাজনীতিক দেবের থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র। দশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে। যার ফলে তৃতীয়বারের মতো তাকে ভোট দিয়ে জয়ের মালা পরিয়েছে তার নির্বাচনী অঞ্চল অর্থাৎ ঘাটাইলবাসী। টলিউডের আরেক হিরো হীরনণকে হারিযে ঘাটাল চ্যাম্পিয়ন দীপক অধিকারী তথা দেব। ঘাটালের ঘরের ছেলেই হয়ে গেছেন দেব।


অতএব আশা হোক আর ভরসা, দেবের প্রতিই আস্থা রেখেছেন জনতা। দেব শুধু রাজনীতিবিদ নন, অনেকের স্বপ্নের নায়কও বটে! তিনি সেই ‘খোকাবাবু’, যিনি ‘চ্যালেঞ্জ’ নিতে ভালোবাসেন। সেটা সিনেপর্দায় হোক বা রাজনীতির ময়দানে। এবার তৃতীয়বার চ্যালেঞ্জ নিয়ে জিতে দেখালেন। নির্বাচনে জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়া জানিয়ে দেব বলেন, “গত ৩ বছর আমার পিছনে সিবিআই লাগানো হয়েছিল।


ব্ল্যাকমেইল হতে হয়েছে আমাকে। যারা চোর, তাদের ধরুক। আমার ঘাটাল কেন্দ্রের মানুষ সব জবাব দিয়েছে। গোটা দেশ জবাব দিয়েছে। এই ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জয়টা আমার দলের কর্মী-সমর্থকদের। দায়িত্ব আরও বাড়ল। ভারতবর্ষজুড়ে যেভাবে রেজাল্ট উলট-পালট হল, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার পথ সুপ্রশস্ত হল।” 


এরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে দেব বলেন, “আমাকে জেতানোর নেপথ্যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়েরও অবদান রয়েছে। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেইজন্য এখানে তৃণমূলের ভোটের মার্জিনটা এবছর বেড়েছে।”

 

এবারের লোকসভা ভোটের আগে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচনে লড়েছেন দেব। দুই দশক ধরে আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্যই ফের নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন এই টলিউড সুপারস্টার। বাংলার মাঠেঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচারে ঝড়ও তুলেছেন। যে ম্যাজিক এবার ভোটবাক্সেও পরিলক্ষিত হল। আরও একবার ভূমিপুত্র দেবকেই বেছে নিলেন ঘাটালের বাসিন্দারা।