মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশে বছরে প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়

দেশে বছরে প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ‘ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪’ প্রতিবেদনের বরাত দিয়ে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন, দেশে প্রতি বছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়।

 

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 

সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, উল্লিখিত ৩৫ লাখ টন খাদ্য অপচয় মূলত সামগ্রিক পরিসংখ্যান। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় গুদাম ও সাইলো ব্যবস্থায় খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ করা হয়।

 

তিনি জানান, আধুনিক গুদাম ও সাইলো নির্মাণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে খাদ্যশস্য সংরক্ষণ ও পরিবহনে অপচয় কমাতে কাজ চলছে।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্যের ঘাটতি ও অপচয় ধারাবাহিকভাবে কমছে। ২০২৩-২৪ অর্থবছরে ঘাটতি ছিল ২১ হাজার ৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪ মেট্রিক টনে নেমেছে। শতাংশের হিসাবে এ হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।