শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত চিকিৎসকদের আন্দোলন অব্যাহত থাকবে

তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত  চিকিৎসকদের আন্দোলন অব্যাহত থাকবে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তার, স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ গঠনের খসড়া না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক  ডা. আব্দুল আহাদ।

 

তিনি জানান, উপরোক্ত তিন দাবিতে তারা প্রতিদিন সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত অবস্থান কর্মসুচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, কর্মসূচি চলাকালে চালু থাকবে জরুরী সেবা। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বহির্বিভাগ সেবা চালু থাকবে। আর রুটিন সেবা বন্ধ থাকলেও ইনডোর সেবা চলবে।